,

দুই সেনা নি’হতের পর ভারতে পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণ

news-image

নিয়ন্ত্রণরেখার বালাকোট সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এতে ভারতের বেশ কিছু গ্রামের স্কুলে থাকা শিক্ষার্থীরা আটকা পড়ে আছে। তারা সেখান থেকে বের হতে পারছে না।

স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ব্যাপক গোলাবর্ষণ চালায় পাক সেনাবাহিনী। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ৫০ কিলোমিটার জায়গাজুড়ে মানকোট সেক্টরের কাছে বালনই থেকে তারকুন্দি এলাকায় প্রায় ৫০ থেকে ৬০টি গ্রাম গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জম্মু এবং কাশ্মীরের বালাকোট সেক্টরের পুঞ্চ জেলায় প্রায় ৬টি স্কুলের শিক্ষার্থীরা স্কুলের ভেতরে আটকা পড়েছে। বিনা উস্কানিতে শনিবার সকালে পাক সেনারা হালকা অস্ত্র দিয়ে গু’লি চালিয়েছে এবং মর্টার শেল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ভারত। ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, পাকিস্তানের হামলার জবাবে গু’লি চালিয়েছে ভারতীয় সেনারা। গোলাগু’লি এখনও চলছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় ভারতের বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনারা।

একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আমরা শিক্ষার্থীদের একটি কক্ষে সরিয়ে নিয়েছি। তাদের একটি দেয়ালের পাশে লুকিয়ে থাকতে বলা হয়েছে। তিনি বলেন, ওই স্কুল ভবন থেকে ৫০ মিটার দূরত্বের মধ্যে কমপক্ষে ছয়বার গোলাবর্ষণ করা হয়েছে।

এদিকে, গত দু’দিনে পাক অধিকৃত আজাদ জম্মু-কাশ্মীরের হাজিপুর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর গু’লিতে পাকিস্তানি দুই সেনা সদস্য নি’হত হয়েছেন।

শনিবার পাক আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আজাদ-জম্মু-কাশ্মীরের হাজিপুর সেক্টরে বিনা উসকানিতে গোলাবর্ষণ করেছে ভারতীয় সেনাবাহিনী। এতে ৩৩ বছর বয়সী হাবিলদার নাসির হুসেইন নি’হত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার হাজিপুর সেক্টরের কাছে ভারতীয় সেনাবাহিনীর গু’লিতে গোলাম রসুল নামে পাকিস্তানি অপর এক সেনা সদস্যের প্রাণহানি ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর