,

শাকিবের জন্য ৮ কোটি টাকার বিলাসবহুল ‘রোলস রয়েলস’ গাড়ি

news-image

বিনোদন ডেস্কঃ হলিউড চলচ্চিত্রে হরহামেশাই বিলাসবহুল রোলস রয়েলস ফ্যান্টম গাড়ি ব্যবহার করা হয়। এই গাড়ির দাম প্রায় সাড়ে চার লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকা দাঁড়ায়।

শাকিব খান ও পরিচালক ইফতেখার চৌধুরী সম্প্রতি ভিন্ন দুটি কাজে দুবাই গিয়েছিলেন । সেখানে তারা গাড়িটি ব্যবহার করেছেন। পরিচালক জানান, শাকিবের এ ছবির শুটিং দুবাই ও লন্ডনে হবে।

ইফতেখার চৌধুরী বলেন, দুবাইয়ে ছবির নানা বিষয় নিয়ে শাকিবের সঙ্গে পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে আমার ৭টি ছবির কাজ চলছে। এর মধ্যে শাকিবের সঙ্গে দুটি। এর একটির কাজ দুবাই ও লন্ডনে হবে। ছবিটিতে রোলস রয়েলস ফ্যান্টম গাড়ি ব্যবহার করবেন শাকিব।

গত সপ্তাহে ইফতেখার ও শাকিব দুবাই গিয়েছিলেন। দুজনই ১২ সেপ্টেম্বর দেশে ফিরেছেন। দেশে এসেই ‘আগুন’ ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এতে তার বিপরীতে আছেন জাহারা মিতু। আর চলতি মাসের শেষ থেকে কাজী হায়াতের ‘বীর’ ছবির কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর