,

রোহিঙ্গাদের ওপর ইন্টারনেট নিষেধাজ্ঞা ভালো নয়: এইচআরডব্লিউ

news-image

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট নিষেধাজ্ঞা মানবিক ও জরুরি পরিষেবাগুলোকে ব্যাহত করবে। রোহিঙ্গাদের ওপর ইন্টারনেট নিষেধাজ্ঞা ভালো নয়।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নিউইয়র্ক থেকে এক বিবৃতিতে এসব কথা জানায়।

কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার ক্যাম্পগুলোতে নেটওয়ার্ক বন্ধ হওয়ায় প্রায় ১১ লাখ শরণার্থীদের যোগাযোগ এবং তথ্য জানতে মারাত্মকভাবে বঞ্চিত করছে।গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রোহিঙ্গা ক্যাম্পগুলোতে থ্রি’জি এবং ফোর’জি পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে।

শিবিরের বাসিন্দারা জানিয়েছেন, ১০ সেপ্টেম্বর থেকে হাই-স্পিড পরিষেবা বন্ধ রয়েছে। টু’জি পরিষেবা পাওয়া গেলেও এটি কেবলমাত্র সীমাবদ্ধ কল এবং পাঠ্য মেসেজিংয়ের অনুমতি দিতে পারছে। বাংলাদেশ সরকারের অবিলম্বে এই নিষেধাজ্ঞাগুলো সরিয়ে নেওয়া উচিত। এইচআরডব্লিউ’র এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘রোহিঙ্গা শিবিরগুলোতে সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব রয়েছে, তবে ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দেওয়া এই উপায় নয়।’

তিনি আরও বলেন, ‘শরণার্থী শিবিরগুলোতে যোগাযোগের সীমাবদ্ধতা মারাত্মকভাবে প্রয়োজনীয় পরিষেবাগুলোতে বাধা সৃষ্টি করবে, ইতোমধ্যে ভয়াবহ জীবনযাত্রার অবনতি ঘটবে এবং জীবনকে ঝুঁকিতে ফেলবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর