সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে বিদেশে ঘুরছেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় এখন নেট দুনিয়ার বড় তারকা। জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’য় প্লে-গ্রুপে পড়ে। জয়কে সব সময় হাসি খুশিতে ভরিয়ে রাখেন মা অপু বিশ্বাস।

ছেলের ছবি আঁকা, খেলাধুলা সব কিছুতেই বেশ উৎসাহ দেন অপু। এবার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মালয়েশিয়া ঘুরতে গেলেন তিনি। আব্রাহামের নানিও আছেন সঙ্গে।

শুক্রবার সকালে একটি ফ্লাইটে মালয়েশিয়া যান অপু বিশ্বাস। মালয়েশিয়া গিয়ে ফেসবুকে মা ও ছেলেকে নিয়ে ঘোরাঘুরির ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, অপু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্টাগ্রামে তার নামে গ্রুপও আছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক