সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশ্বের মুসলিমরা ভারতের দমনাভিযানের বিরুদ্ধে লড়বে’- ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে এক জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতীয় সেনারা যদি কাশ্মীরে দমনাভিযান অব্যাহত রাখে তাহলে সেটা শুধু কাশ্মীরিদের নয় ভারতের অন্য অঞ্চল ও গোটা বিশ্বের মুসলিমদের চরমপন্থার দিকে ঠেলে দেবে।

জনসভায় ইমরান খান বলেন, ‘প্রথমত আমি ভারতকে বলতে চাই আপনাদের সেনারা কাশ্মীরে যে দমনাভিযান চালাচ্ছে তা চরমপন্থাকে উষ্কে দেবে। যেসব মানুষকে আপনাদের স্বৈরশ্বাসনের শিকার হতে হচ্ছে তারা যেকোনো উপায়ে এর বিরুদ্ধে লড়বে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীরে ভারত যা করছে তা কঠোর প্রতিক্রিয়া জানানোর মতো। শুধু কাশ্মীরের মানুষ নয় ভারতের অন্য অঞ্চলের এবং একইসঙ্গে গোটা বিশ্বের মুসলিমকে এর কঠোর প্রতিক্রিয়া জানাতে হবে।’

তিনি বলেন, ‘আমি ভারতকে বলতে চাই যে, হাজার হাজার মানুষকে আটক করে আপনারা মানুষকে চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছেন। মানুষ ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে। আর কেবল ভারতের মুসলমানরাই নয়, বিশ্বজুড়ে ১২৫ কোটি মুসলমান আছে। তারা সবাই এসব দেখছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ইমরান খান বলেন, ‘আপনি যখন বলেন ভারত শুধু হিন্দুদের জন্য তখন আপনি ভারতের ২২ কোটি মুসলিমকে চরমপন্থার দিকে ঠেলে দেন।’ মানুষের এমন শ্রেণীবিভাজন তাদেরকে মৌলবাদী হতে উস্কে দেয় বলে জানান তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্বের ১২৫ কোটি মুসলিম কাশ্মীরের যে পরিস্থিতি দেখছে তারাও চরমপন্থার দিকে যাবে। যদি গোটা বিশ্ব যদি নীরব দর্শকের মতো আচরণ করে তাহলে এসব মুসলিম বন্দুক কাঁধে তুলে নিতে বাধ্য হবে।’

ইমরান খান আরও বলেন, ‘কাশ্মীরের ২০ বছর বয়সী যে ছেলেটা ভারতীয় সেনাবহনকারী গাড়িতে আত্মঘাতী হামলা চালিয়েছে সে তো তাদের সেনাদের কাছ থেকে অকথ্যভাবে নির্যাতিত হওয়ার কারণে। কিন্তু ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করছে।’

তিনি বলেন, ‘বর্বরতা যখন চরমে পৌঁছে যায় তখন মানুষ এ অপমানজনক জীবনের চাইতে মৃত্যুকে বেছে নেয়াটাই শ্রেয় মনে করে। তাই উঠতি বয়সী একটা তরুণ তার মতো করে ভারতের এমন দমনপীড়নের প্রতিবাদ জানিয়েছে। এটা তাদের মনের ভেতরের ক্ষোভ। এতে কোনো ইন্ধনের প্রয়োজন হয়নি।’

সূত্র : ডন (অনলাইন)

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক