,

‘সাকিব অধিনায়কত্ব করতে না চাইলে তরুণ কাউকে দেয়া হবে’- সুজন

news-image

স্পোর্টস ডেস্কঃ গুলশানে ঢাকা ডায়নামাইটসের অফিসে আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সুজন জানান, সাকিব অধিনায়কত্ব করতে না চাইলে তরুণ কাউকে দেয়াটাই হবে এখন যুক্তিযুক্ত সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘সাকিব অন দ্য ফিল্ড খুব ভালো অধিনায়ক। তার মাথা যে কারো চেয়ে ভালো। আকারে ইঙ্গিতে অনেকে মাশরাফির চেয়েও ভালো বলেন। কোনো যুক্তিতর্ক ছাড়াই পারফরমার হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা। তার চেয়ে ভালো আছে বলে আমার জোনা নেই।’

সুজন যোগ করেন, ‘কিন্তু এমন একজন সেরা পারফরমার এবং সুপার ক্রিকেট ব্রেইন যদি অধিনায়কত্বটা এনজয় না করে, তাহলে অবধারিতভাবে তার পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হবে। আমার তো মনে হয়, অধিনায়ক সাকিবের চেয়ে পারফরমার সাকিবের বেশি দরকার বাংলাদেশের। কাজেই সাকিব অধিনায়কত্বটা এনজয় না করলে বিকল্প খোঁজা যেতেই পারে।’

সুজন আরও বলেন, ‘সাকিব-মুশফিক যখন অধিনায়ক হয়েছিল তখন তাদের বয়স ছিল কত? ২২-২৪ বছর। এখন ওই বয়সের কাউকে অধিনায়ক করলে ক্ষতি কী? আমার মনে হয় না বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সিটা খুব বেশি ম্যাটার করে। আমরা এখনও এমন দল হইনি যে অধিনায়কই একা টেনে নিয়ে যাবে। বরং আমাদের দরকার কোয়ালিটি অ্যান্ড গুড প্লেয়ার।’

সুজন বলেন, ‘এখন তো অনূর্ধ্ব-১৯ এও অধিনায়কত্ব করছে। ভারতের বিপক্ষেও এখন করছে। এখানে তো আর বয়স সমস্যা হচ্ছে না। সেখানে তরুণ কেউ অধিনায়ক হতে পারে তাহলে তো সমস্যা নেই। আমরা তো দিইনি এখনও। তরুণ কাউকে দিয়ে দেখি কী হয়? সাকিব যদি থাকতে না চায়, তাহলে তরুণ কাউকে দিয়ে দেখা যেতে পারে।’

উল্লেখ্য আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি বলেন ‘‘অধিনায়কত্ব না করতে হলে তো বেশি ভালো’। এছাড়া তিনি যে এখন আর অধিনায়কত্ব উপভোগ করেন না, সেটিও ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে বুঝিয়েছেন বেশ কয়েকবার।

কিন্তু এখন দলে সাকিব ছাড়া অধিনায়ক হওয়ার মতো কেউ নেই। যে কারণে তার ইচ্ছা না থাকলেও দলের খাতিরেই করতে হচ্ছে অধিনায়কত্ব। এতে আবার রয়েছে অন্য ভয়- দলের সেরা খেলোয়াড়ের কাছ থেকে সেরা পারফরম্যান্স না পাওয়ার শঙ্কা। যে কারণে আপাতত উভয়-সংকটেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর