,

ভোলার লালমোহনে বাসের চাকায় পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নি’হত

news-image

ভোলার লালমোহনে গুলজার পরিবহন নামের একটি ঘা’তক বাসের চাকায় পৃষ্ট হয়ে মো. শরীফ (১৭) নামের এক স্কুল ছাত্র নি’হত হয়েছে।

শনিবার সকাল ৮ টায় লালমোহন পৌর শহরের মুসলিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নি’হত শরীফ লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌরসভা ৬ নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে।

ঘটনার পরপর নি’হত শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘা’তক বাস চালককে আটকের দাবীতে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনেন। তবে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়, ঘা’তক বাস চালককে গ্রেফতার না করা পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।

লালমোহন থানার এসআই মো. ছায়েদুল জানান, শরীফ সকালে প্রাইভেট থেকে ফেরার পথে চরফ্যাসন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহন নামের একটি বাস পৌর শহরের মুসলিম হোটেলের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নি’হত হয় শরীফ। তবে বাসটি আটকের জন্য পুলিশ চেষ্টা করছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, নি’হত শরীফের লা’শ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে লা’শের ময়না তদন্তের জন্য ভোলা ম’র্গে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর