সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম্পায়ারের ভুলে ৫ রানে হারলো বাংলাদেশ

news-image

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ ফাইনালে দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে মাত্র ১০৬ রানেই অল আউট হয় ভারত। ভারতের ইনিংসের পতন শুরু তৃতীয় ওভার থেকেই। সাকিবের করা ওই ওভারের দ্বিতীয় বলে আউট হন ওপেনার অর্জুন আজাদ। সাকিবের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। পরের ওভারেই আঘাত হানেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এবার তার শিকার হয় তিলক বর্মা।

মৃত্যুঞ্জয়ের উইকেটের পর রান আউট হয়ে ফিরে যায় ভারতের আরেক তারকা। শামিম হোসেনের দুর্দান্ত থ্রোতে সরাসরি রান আউট হয়ে ফিরে যান পার্কার।এরপর ভারতের হাল ধরেন জুরেল ও রাওয়াত। দুজনেই দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনে মিলে ৪৫ রানের জুটি গড়েন।

তবে ইনিংসের ১৫তম ওভারে এসে শামিম হোসেনের জোড়া আঘাতে কেটে যায় ভারতের প্রতিরোধ। প্রথমে ১৯ রান করা রাওয়াতকে আউট করার এক বল বিরতি দিয়ে তুলে নেন নতুন নামা লাভান্দেকে।এরপর দলীয় ৬১ রানের মাথায় জয়ের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরে যান ভারতের আরেক তারকা।

এখানেই থামেনি বাংলাদেশ। এরপর ২১ তম ওভারে সামিমের বলে মৃত্যুঞ্জয়ের অবিশ্বাস্য এক ক্যাচে পরিণত হয়ে আউট হয় জুরেল। আউট হওয়ার আগে ৩৩ রান করেন ভারতের এই ব্যাটসম্যান।৬২ রানে সপ্তম উইকেট হারানো ভারতের অস্টম উইকেটের পতন হয় ৮২ রানে। শাহিন আলমের বলে আউট হন সুশান্ত মিশ্রা। তিনি আউট হন ৩ রান করে।

শাহিন আলমের পর আঘাত হানেন মৃত্যুঞ্জয়। আর শিকার হয়ে ফিরে যান পাটিল। কোন রান না করেই আউট হন এই ভারতীয়। এরপর শেষ আঘাতটিও হানেন মৃত্যুঞ্জয়। ৩৭ রান করা করন লালকে আউট করেন তিনি।

ম্যাচে ভারতের দেয়া ১০৭ রানের ছোট টার্গেটে ব্যাটিং করতে নেমে করুণ অবস্থা হয় বাংলাদেশের। প্রথম ওভার থেকেই উইকেট হারানো শুরু বাংলাদেশের। ওপেনার তানজিদ হাসান ৪ বল মোকাবেলা করে কোন রান না করেই আউট হন।এরপর আউট হয়ে যান পারভেজ হোসেন ইমনও। তিনি আউট হন ৫ রান করেই।

১৬ রানেই চার উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন সাহাদাত ও আকবর। সাহাদাত অনেকটাই টেস্ট ম্যাচের মত খেলতে থাকেন। তবে সেটাও সফল হয়নি। ৩০ বলে ৩ রান করে আউট হয়ে যান এই তারকা।সাহাদাতের পর আউট হয়ে যান শামিমও। ১৭ বলে ৭ রান করে ল্যাভান্দের দারুণ এক ক্যাচে আউট হন এই তারকা।

৫১ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক আকবর আলী ও বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী। দুজনে মিলে ধীরে সুস্থে খেলে দলের রান ৭৭ করলে নামে বৃষ্টি। তখন ওভার ১৯.৪।

বৃষ্টির পর মাঠে নেমেই আউট হয়ে যায় আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী। দলীয় ৭৮ রানের মাথায় আউট হয়ে যান এই দুই তারকা।এরপর দুই বোলার তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান হাল ধরেন দলের। অনেক কষ্টে তারা দলকে এগিয়ে নিতে থাকেন ঠান্ডা মাথায়। দুজনে মিলে ২৩ রানের জুটি গড়েন। যখন তাদের নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে তখনই আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তে আউট হয়ে যান সাকিব। ১২ রান করে আউট হন তিনি।

বলটি ব্যাটে লাগে সাকিবের। কিন্তু বেকুব আম্পায়ার সেটাই এলবির সিদ্ধান্ত নিয়ে হতাশ করেন বাংলাদেশকে। এরপর যখন টানটান অবস্থা, তখন মাঠে নেমেই আউট হয়ে যান শেষ তারকা শাহিন আলম।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে