,

বোরকা পরে আসায় কলেজে ঢুকতে দিলেন না প্রিন্সিপাল

news-image

এবার বোরকা পরে আসায় কলেজে ঢুকতে দেয়া হয়নি বেশ কয়েকজন মুসলিম কলেজছাত্রীকে। গত বুধবার ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের এসআরকে কলেজে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের এসআরকে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, বোরকা পরে কলেজে প্রবেশের কোনো নিয়ম নেই। কারণ বোরকা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ইউনিফর্ম নয়।

অভিযুক্ত এসআরকে কলেজের প্রিন্সিপাল প্রভাস্কর রাই জানিয়েছেন, এটা একটা পুরনো নিয়ম যে, কলেজে প্রবেশ করতে হলে আইডি কার্ড ও ইউনিফর্ম পরে আসতে হবে। কিন্তু আগের কর্তৃপক্ষ এই নিয়ম কখনো মানেননি।

সেই পুরনো নিয়ম বর্তমানে কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত ১১ সেপ্টেম্বরের পর থেকে কলেজের সকল ছাত্রীকে আইডি কার্ড ও ইউনিফর্ম পরে কলেজে আসাটা বাধ্যতামূলক করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের ড্রেস কোডের মধ্যে বোরকা পড়ে না।

এ ব্যাপারে এসআরকে কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘বুধবার কলেজের এক ছাত্রী বোরকা পরে এসেছিল বলে তাকে কলেজ চত্বরেই ঢুকতে দেয়া হয়নি। তবে এমন ঘটনা এই কলেজে আগে কখনো ঘটেনি। গেটের সামনে থাকা গার্ডদের কাছে ভিতরে প্রবেশ করতে দেয়ার অনুরোধ করা হলেও তাদের ঢুকতে দেয়া হয়নি।’

দুর্ভাগ্যজনক এই ঘটনার কথা স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেটের কানেও পৌছিয়েছে। তবে তিনি দাবি করেছেন, কলেজের ভিতরে ছাত্রীদের বোরকা পরতে না দেয়ার বিষয়টি পুরোটাই কলেজের নিজস্ব ব্যাপার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর