,

এক কিলোমিটার দৌড়ে ছি’নতাইকারী ধরলেন ম্যাজিস্ট্রেট

news-image

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দৌড়ে এক ছি’নতা’ইকারীকে ধরে ফেলেন ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। পরে ছি’নতাইকারীকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। কামরুল হাসান সোহেল বর্তমানে কেরানীগঞ্জ উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেট এলাকায় একটি বাসে বসে থাকা অবস্থায় তিনি হঠাৎ দেখতে পান ঠিক সামনের বাস থেকে এক ছি’নতাইকারী জানালা দিয়ে যাত্রীর মোবাইল ছি’নতাই করে দৌড় দেয়। ঘটনাটি দেখে তিনি তাৎক্ষণিক ছিনতাকারীর পিছনে পিছনে দৌঁড়াতে শুরু করেন। পরবর্তীতে সাইন্সল্যাব মোড়ে গিয়ে তাকে ধরতে সক্ষম হন।

এরপর তাকে গণপি’টুনি থেকে বাঁচানোর জন্য নিউমার্কেট থানার এসআই মাসুদের জিম্মায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কামরুল হাসান সোহেল বলেন, বাসের জানালা দিয়ে দেখেই আমি দৌড় দেই। এভাবে যদি সবাই সবার স্থান থেকে দায়িত্ব পালন করে অ’পরাধীরা অ’পরাধ করার সাহস পাবেনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর