,

খোলামেলা পোশাকে সৌদি নারী!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মাশায়েল আল-জালাউদ (৩৩), মানব সম্পদ ক্ষেত্রে কর্মরত একজন সৌদি মহিলা। তার বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত এক মলে তাকে দেখা যায় প্রথাগত শরীর ঢাকা পোশাক ছাড়াই।

তিনি কমলা রংয়ের একটি জ্যাকেট ও ব্যাগি ট্রাউজার পরে রয়েছেন। মাশায়েলের যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, তার দিকে আশেপাশের মহিলা তাকিয়ে রয়েছেন।

কয়েকজন মহিলা নাকি মাশায়েলকে কোনও সেলিব্রিটি বলেও ভুল করেছিলেন। তারা জিজ্ঞেস করেন, আপনি কি খুব জনপ্রিয় কেউ? এক মহিলাতো তাকে মডেল বলেও ভুল করেন। কিন্তু উত্তরে মাশায়েল বলেন, তিনি একজন সাধারণ আরবি মহিলা, যে নিজের মতো বাঁচতে চান।

মাশায়েল একাই নন, বছর পঁচিশের আর এক আরবি মহিলা মানাহেল আল-ওতাইবি-ও এই তালিকায় রয়েছেন। মানাহেল একজন সমাজকর্মী। প্রথাগত আরবি পোশাক ছেড়ে পশ্চিমী পোশাকে রাস্তায় বার হন। তিনি জানিয়েছেন, রিয়াদে তিনি চার মাস প্রথাগত পোশাক ছাড়াই ঘুরছেন। তিনি তার ইচ্ছে মতো পোশাক পরতে চান, যেটা তার ভাল লাগবে, পছন্দ হবে।

আরবে পোশাক নিয়ে কড়াকড়ি কমতে পারে তার ইঙ্গিত মিলেছিল গত বছরই। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন সিবিএস-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, পোশাকের বিধি-নিষেধ কমতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর