,

গাছ খাওয়ার অপরাধে থানায় ছাগল

news-image

এবার চারাগাছ খেয়ে ফেঁসে গেছে দুটো ছাগল। গাছ খাওয়ার অপরাধে ছাগল দুটিকে ধরে থানায় নিয়ে আসে ওই প্রতিষ্ঠানের কর্মীরা। শুধু তাই নয় পুলিশের কাছে তারা একটি লিখিত অভিযোগও করে। জানা যায়, ভারতের তেলেঙ্গনার একটি বেসরকারি প্রতিষ্ঠান বনায়ন কর্মসূচির আওতায় রাজ্যের বিভিন্ন স্থানে সাড়ে নয়শ বৃক্ষরোপন করেছিল।

চারা লাগানোর কয়েক দিনের মাথায় দুটি ছাগল এর আড়াইশ গাছ মনের সুখে সাবাড় করে দেয়। পরবর্তী সময়ে ছাগল দুটি ধরে থানায় নিয়ে আসে ওই প্রতিষ্ঠানের কর্মীরা। এখানেই তারা ক্ষান্ত হননি। পুলিশের কাছে তারা একটি লিখিত অভিযোগও করে।

কিন্তু এরপর যা ঘটেছে তা নিয়ে চলছে আলোচনা। অভিযোগ পাওয়ার পর পুলিশ এই ছাগল দুটি গ্রেপ্তার করেছে। মানুষ অপরাধ করলে তার নামে মামলা হবে এটাই স্বাভাবিক। আর মামলা হলে গ্রেপ্তার অবধারিত। কিন্তু ছাগলকে গ্রেপ্তার করার বিষয়টি হাস্যরসের সৃষ্টি করেছে।

বিষয়টি নিয়ে এখন বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বাহাদুরি নিয়ে প্রচুর হাসি-ঠাট্টাও হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর