,

আফিফ-সৈকতের ব্যাটে টাইগারদের অবিশ্বাস্য জয়

news-image

স্পোর্টস ডেস্কঃ আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের দুরন্ত ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। ৯.৩ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে প্রায় হেরেই গিয়েছিল টাইগাররা। তবে সপ্তম উইকেট জুটিতে তাদের অনবদ্য ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। তিন উইকেটে জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করে সাকিবরা।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪.৩ ওভারে মাত্র ২৯ রানে লিটন দাস-সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে টাইগাররা।

এরপর ২৭ রানের ব্যবধানে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছক্কা হাঁকাতে গিয়ে রায়ান বার্লের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান রুম্মন। তার বিদায়ে ৯.৩ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হয়। বিলম্বে খেলা শুরু হওয়ায় ২০ ওভারের পরিবর্তে খেলা নির্ধারিত হয় ১৮ ওভারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর