,

আরব মুসলিমদের ঘৃণা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর পেইজ বন্ধ করে দিল ফেসবুক!

news-image

ফেসবুক কর্তৃপক্ষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিশিয়াল পেজ স্থগিত করেছে। আরব মুসলিমদের নিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলো ফেসবুক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা গার্ডিয়ান এমন খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, তার এই বক্তব্য তাদের হেইট স্পিচ পলিসি লঙ্ঘন করেছে। তবে এই পোস্ট তিনি লেখেননি বলে অস্বীকার করেছেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি একটি রেডিওকে নেতানিয়াহু বলেন, ‘তার কোনো কর্মী এই ভুলের জন্য দায়ী।’

গার্ডিয়ানের ওই খবরে আরও বলা হয়,আরবদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পোস্ট দেয়ার কারণে ২৪ ঘণ্টার জন্য ফেসবুক পেইজটি বন্ধ রাখা হয়।নেতানিয়াহুর অফিশিয়াল পেজের ওই পোস্টে লিখেছিলেন, ‘আরবরা আমাদের নারী, শিশু এবং পুরুষ সবাইকে ধ্বংস করতে চায়।’

ইহুদি ডানপন্থী দল লিকুদ পার্টির প্রেসিডেন্ট নেতানিয়াহু আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের জন্য লড়ছেন। নির্বাচনে জনসমর্থন পেতে কট্টর জাতীয়তাবাদী বক্তব্য দিচ্ছেন ৬৯ বছর বয়সী এই ইহুদি নেতা। এর আগে মঙ্গলবার তিনি ঘোষণা করেন, নির্বাচনে জিতলে ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর