,

এবার মহাকাশে সোনায় মোড়ানো গ্রহাণুর সন্ধান

news-image

আজব এই পৃথিবীতে কোথায় যে কী গোপন আছে তা বলা মুশকিল। তাইতো অপার এই বিশ্ব নিয়ে রহস্যের কোনও অন্ত নেই। তবে তারচেয়েও বেশি রহস্য মহাকাশ নিয়ে। এবার সেই মহাকাশে সোনায় মোড়ানো গ্রহাণুর সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার প্রতিবেদনে জানানো হয়েছে, সোনা ও বেশকিছু অতি মূল্যবান ধাতু দিয়ে মোড়ানো ওই গ্রহাণুটি। এর বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে ‘১৬ সাইকি’। এখন গ্রহাণুটির কাছে পৌঁছুনোর পরিকল্পনা করছে সংস্থাটি।

আশ্চর্যের বিষয়, গ্রহাণুটির মধ্যে যা খনিজ পদার্থ ও ধাতু রয়েছে, তার মূল্য বিশ্বের বাজারে ৭০০ কুইন্ট্রিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ সাতের পেছনে ২০টা শূন্য বসালে যা হয়। অর্থাৎ এই পৃথিবীর প্রতিটি মানুষ প্রায় ৯৩ বিলিয়ন ডলার পাবেন। অর্থাৎ তখন আপনিও কোটিপতি হয়ে যাবেন, টাকার আর কোনও মূল্যই থাকবে না তখন।

তবে ওই গ্রহাণু থেকে উত্তোলিত সোনা ও অতি মূল্যবান ধাতু পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা করলে তা আর মূল্যবান থাকবে না। অর্থনীতির ছাত্রছাত্রীরা অবশ্যই জানবেন, দাম ও আপেক্ষিক ঘাটতির একটি সম্পর্ক রয়েছে। বাজারে সোনার সরবরাহ বেড়ে গেলে তার দাম পড়ে যাবে। তখন সোনা আর আগের মত মূল্যবান থাকবে না।

অতএব ‘১৬ সাইকি’ থেকে সোনা ও অতি মূল্যবান ধাতু উত্তোলন করে পৃথিবীতে নিয়ে আসা হলে সোনার দাম কমবে, তখন আর কেউ পানির দরেও সোনা কিনতে চাইবে না। তাতে লাভের চেয়ে বরং ক্ষতিটাই বেশি হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর