সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি উপাচার্যের স্বামী-ছেলে ছাত্রলীগকে ব্যবহার করে : রাব্বানী

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের স্বামী ও ছেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে ব্যবহার করে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য করেন বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

জাবির অধিকতর উন্নয়নে প্রথম ধাপের দুই কোটি টাকা ভাগাভাগির অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে আজ শুক্রবার আমাদের সময়’র কাছে এ অভিযোগ করেন গোলাম রাব্বানী।

জাবি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উপাচার্য ম্যামের স্বামী ও ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ব্যবহার করে কাজের ডিলিংস করে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য করে।’

টাকা ভাগাভাগির অভিযোগ মিথ্যা দাবি করে গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। উপাচার্য ম্যাম ঈদের আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেন। তার একটি টাকাও আমাদের ছিল না।’

তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ওই বক্তব্য মানহানিকর বলে উল্লেখ করেছেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে গিয়ে আমার পরিবারের সদস্যদের জড়িয়ে যে তথ্য উপস্থাপন করেছে, তা উদ্দেশ্যমূলক এবং মানহানিকর।’

এদিকে প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর দেওয়া বক্তব্য মিথ্যা বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে জাবি শাখা ছাত্রলীগ। আজ জাবি ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক এম মইনুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প ঘিরে ১২ ও ১৩ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদগুলোতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্পর্কে যেসব তথ্য পেয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যমে যে বিবৃতি প্রদান করেছেন, তা সম্পূর্ণ অসত্য। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত তথ্যে সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কোনো প্রকার আলোচনা করেনি।’

প্রকল্পের টাকা ‘ভাগাভাগি’-জানা যায়, জাবি উপাচার্যের নেতৃত্বে ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে মেগাপ্রকল্পের ৪৫০ কোটির মধ্যে ২ কোটি টাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয় বলে গণমাধ্যমে খবর বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হলের জায়গা পরিবর্তনসহ উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য আন্দোলনে নামেন। আন্দোলন বেড়ে গেলে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

প্রধানমন্ত্রীর কাছে জাবি উপাচার্যের অভিযোগ-বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার কাছে প্রকল্প বরাদ্দের চার থেকে ছয় শতাংশ টাকা দাবি করেছে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা উপাচার্যের সঙ্গে খারাপ আচরণ করে।
সূত্রঃ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে