,

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন রোমান সানা

news-image

বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন আর্চার রোমান সানা। এশিয়া কাপ আর্চারিতে (স্টেজ-৩) আজ (শুক্রবার) সোনা জিতেছেন তিনি। ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে সোনা জয়ের লড়াইয়ে রোমান সানা ৭-৩ ব্যবধানে হারান চীনের প্রতিপক্ষ ঝেনকি শিকে।

পাঁচ সেটের খেলায় প্রথমটি ২৮-২৮ পয়েন্টে ড্র করেন সানা। দ্বিতীয়টিতে ২৯-২৬ পয়েন্টে হেরে যান। কিন্তু তৃতীয় সেটে ২৫-২৭ পয়েন্টে ঘুরে দাঁড়ান বাংলাদেশি এই আর্চার। পরের দুই সেটে ২৫-২৮ ও ২৭-২৮ ব্যবধানে জিতে নিশ্চিত করেন সোনা।

ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতা সানার সামনে দলীয়ভাবেও সোনা জেতার সুযোগ ছিল। কিন্তু সানা, তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলদের নিয়ে গড়া দলকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। দলীয় ইভেন্টে চীনের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-৫ ব্যবধানে হেরে যান বাংলাদেশি তীরন্দাজরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর