,

মেয়ের সঙ্গে বাবার এ কেমন বর্বরতা

news-image

সিরাজগঞ্জের বেলকুচিতে নয় মাসের মেয়েকে হ’ত্যার পর তার লা’শ ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বি’রুদ্ধে। শুক্রবার সকালে শিশু সন্তানকে শ্বা’সরো’ধে হ’ত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

বেলকুচি থানা পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম জানান, ৭ বছর আগে তাঁত শ্রমিক বদিউজ্জামানের সঙ্গে পাবনার চাটমোহরের মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়। কয়েক বছর আগে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ নিয়ে সংসারে অসন্তোষ চলছিল। এরপর একটি ছেলে সন্তানের আশা করলেও ৯ মাস আগে তাদের সংসারে আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। এ কারণে প্রায় স্ত্রীকে মা’রধর করতো বদিউজ্জামান। এ অবস্থায় শুক্রবার সকালে শিশু সুমাইয়াকে হ’ত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় সে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লা’শ উদ্ধা’র করে। ঘটনার পর থেকে বদিউজ্জামান পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আ’সামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর