,

হাতে বল নিয়ে সাকিব চড়ে বসলেন রোলারে

news-image

সময়মতো খেলা শুরু হচ্ছে না। তবে মাঠে নামতে যেন তর সইছে না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। একদিকে মাঠকর্মীরা নিজেদের কাজ করে যাচ্ছেন, সাকিবও যেন সে সবের খোঁজখবর নিতেই চলে এলেন মাঠে।

সাকিব দলের অধিনায়ক, মাঠ দেখতে তিনি আসতেই পারেন। তবে টাইগার অধিনায়ক যে গাড়িতে চড়ে এসেছেন, দেখে অনেকেই অবাক। তাকে বসে থাকতে দেখা যায় ক্রিকেট রোলারের ওপর, যেটি পুরো মাঠ ঠিকঠাক করার জন্য কাজ করে যাচ্ছিল।

রোলারের ড্রাইভারের ঠিক উল্টো দিকে পা ঝুলিয়ে বসেছিলেন সাকিব। হাতে আবার বলও। যে বল ঘুরিয়ে ঘুরিয়ে যেন প্র্যাকটিস করে নিচ্ছিলেন মনের অজান্তেই।

বৃষ্টির কারণে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে। নির্ধারিত সময়ে টস হয়নি, স্বভাবতই খেলাও সময়মতো শুরু করা সম্ভব হচ্ছে না।

সন্ধ্যা সোয়া ছয়টায় মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। মাঠ দেখার পর তারা সিদ্ধান্ত নিতে পারেননি, খেলা কখন শুরু করা যাবে। সন্ধ্যা সাতটায় আরও একবার মাঠ পরিদর্শন করবেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর