সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারক ফেরদৌস-মৌসুমী

news-image

বিনোদন ডেস্কঃ আবারো শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এ বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মূল বিচাররের আসনে থাকছেন জনপ্রিয় দুই চিত্রতারকা ফেরদৌস ও মৌসুমী। তাদের সাথে আরও থাকবেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

এ বিষয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) সাড়ে ১১ টায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তিনজন মূল বিচারকের নাম জানানো হবে, এবং অডিশন রাউন্ডে থাকবে শোবিজ অঙ্গনের পরিচিত বেশ কয়েকজন তরুণ বিচারক।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র বিচারক হওয়া প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমি যে কোনো রিয়েলিটি শো’তে বিচারকের দায়িত্ব এনজয় করি। প্রতিনিয়ত একজন প্রতিযোগীর বদলে যাওয়া, পরিণত হওয়ার বিষয়টি দেখে সত্যিই আমি অবাক হই। খুবই এক্সাইটিং লাগে।

ফেরদৌস আরো বলেন, আয়োজকদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে এই রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে পেতে চায়, তাদের প্রতি আমারও কিছু কন্ডিশন আছে। সেগুলো পূরণ হলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই।

এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর মূল মঞ্চে অংশগ্রহণে করবেন। অবিবাহিত ১৮-২৭ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যিনি জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক