,

দেনার দায়ে এক পরিবারের পাঁচ কৃষকের আ’ত্মহ’ত্যা!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ দেনার দায়ে বিষপান করে সম্প্রতি এক কৃষক আ’ত্মহ’ত্যা করেছেন। পূর্বসূরিদের মতো চাষাবাদই ছিল ওই কৃষকের রুটিরুজি। এর আগেও ওই পরিবারের কয়েক প্রজন্ম মিলিয়ে পাঁচ পুরুষ চাষের ঋণের অস্বাভাবিক বোঝার ভারে আ’ত্মহ’ত্যা করেন।

লাভপ্রীত সিং নামে ২২ বছর বয়সী ভারতের পাঞ্জাবের বারনালা গ্রামের ওই কৃষক এক একর জমিতে চাষবাস করে সংসার চালাতেন। গোলাভরা শষ্যের স্বপ্নে পূর্বসূরিদের মতোই চাষই ছিল লাভপ্রীতের জীবিকা। কিন্তু নানাবিধ কারণে চাষে লাভের মুখ দেখননি লাভপ্রীত।

ধার করে চাষ করে, উল্টা দেনার বোঝা বাড়িয়েছেন তিনি। এবার নয়তো পরের বার ঠিক শোধ করবেন। সেই আশায় আশায় মহাজনি ঋণ বাড়িয়েছেন। সেই ভার লাঘবে মুক্তির পথ খোঁজেন চাষের জমিতে ছড়ানো কীটনাশক পানে। আর এতেই মৃত্যু হয় লাভপ্রীতের।

পরিবার জানায়, লাভপ্রীতের দাদা একই কারণে কয়েক বছর হল আ’ত্মহ’ত্যা করেছেন। লাভপ্রীতের বাবা, দুই ঠাকুরদা, তার বাবাও তাই। চাষের জন্য দেনা করে, পরে আর সামাল দিতে পারেননি। জমিজমাও বেচে দিয়েছেন।

সত্তর বছর আগে তাদের ১৪ একর জমি ছিল। সেটা এখন ঠেকেছে মাত্র এক একরে। সেটাও আর রেখে কী হবে, এমনটাই ভাবছে পরিবারটি। পুরুষশূন্য পরিবারে যেখানে মাঠে লাঙল ধরার কেউ নেই, সেখানে কে ধরবে সংসারের হাল! তা ভেবেই দিন পার করছে পরিবারটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর