,

কাশ্মীর ছিল ‘ট্রেলার’, পুরো সিনেমা এখনো বাকি: মোদি

news-image

সংবিধানের ৩৭০ ধারা তুলে নিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে ‘ট্রেলার’ বলে বর্ণনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ‘‘গোটা সিনেমাটা এখনো বাকি রয়েছে!’’

আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার ঝাড়খণ্ডের কৃষক ও ছোট ব্যবসায়ীদের পেনশন প্রকল্প চালু করেন মোদি। এরপর রাঁচির জগন্নাথপুর ময়দানে এক জনসভায় বক্তৃতায় তিনি বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে তার সরকার দুর্নীতি ও সন্ত্রাসবাদকে দেশ থেকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর।

সিবিআইয়ের হাতে গ্রেপ্তার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নাম উল্লেখ না করে মোদী বলেন, কেউ কেউ নিজেকে আইন ও আদালতের ঊর্ধ্বে ভাবতেন। এখন জামিন চেয়ে তারা কোর্টে দৌড়াচ্ছেন। পেনশন প্রকল্প চালু করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই প্রকল্পে দেশ জুড়ে ছোট ব্যবসায়ী ও কৃষকেরা মাসে ৩ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন।’’

রাঁচির নতুন বিধানসভা ভবনেরও উদ্বোধন করেন তিনি। রিমোট কন্ট্রোলে সাহেবগঞ্জে গঙ্গার বুকে ২৯০ কোটি টাকার আধুনিক টার্মিনালের সূচনা করেন। সচিবালয়ের ভিত্তিপ্রস্তরও করেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী জানান যে, সব ব্লকে মোট জনসংখ্যার অর্ধেক আদিবাসী অথবা ২০ হাজার বা তার বেশি আদিবাসী রয়েছেন, সেখানে একাধিক আধুনিক আবাসিক স্কুল গড়া হবে। দেশজুড়ে এমন ৪৬২টি স্কুল তৈরি হবে, ঝাড়খণ্ডে তৈরি হবে ৬৯।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর