,

‘হিন্দুরা এদেশেই থাকবে, বাংলাদেশি মুসলিম-রোহিঙ্গাদের তাড়ানো হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আসামে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষ। এর বেশিরভাগই মুসলিম। এদিকে আসামের পর এবার পশ্চিমবঙ্গেও নাগরিক তালিকা বা এনআরসি করতে চাইছে ক্ষমতাসীন বিজেপি।

কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসির বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে মমতা বলেন, বাঙালিদের বাংলা (পশ্চিমবঙ্গ) থেকে উচ্ছেদ করতে চাইছে বিজেপি।

এদিকে, তৃণমূল নেত্রীর এমন অভিযোগের জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা কাউকে তাড়াতে চাই না। বাংলাদেশের মুসলিম ও রোহিঙ্গারা মমতার আশ্রয়ে থাকে। কিন্তু আমরা চাই হিন্দুরা এদেশেই থাকবে।

আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া হিন্দুদের আশ্বাস দিয়ে দিলীপ ঘোষ বলেন, হিন্দুদের ভয় পাওয়ার কারণ নেই। সব বিরোধী এক হলেও এনআরসি আটকাতে পারবে না।

তিনি বলেন, কাউকে তাড়ানো আমাদের লক্ষ্য না। ভারতের উন্নয়নে বাধা দিতে চায়, আইনশৃঙ্খলায় বাধা দেয়, এখানকার মানুষকে অতিষ্ঠ করে এমন লোকজন এদেশে থাকতে পারবে না। দুই কোটি বাংলাদেশি মুসলিম এদেশে ঢুকেছে।

এর মধ্যে এক কোটি রয়েছে পশ্চিমবঙ্গে। এক কোটি জম্মু পর্যন্ত চলে গেছে। ওপার বাংলায় অত্যাচারিত-নিপীড়িত হিন্দুদের নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গাদের দেশ থেকে তাড়ানো হবে বলে উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান