,

কলকাতার স্বাস্থ্য অধিদপ্তরে সানি লিওনের চাকরি!

news-image

বিনোদন ডেস্কঃ বছরের শুরুতে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন সানি লিওন। পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)। কমপক্ষে ১৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন পদটির জন্য। তবে তার মধ্যেই নজর কাড়ে সানি লিওনির নাম।

মোট ৯৮.৫০ পয়েন্ট নম্বর পান সানি। রেকর্ড নম্বর পেয়ে ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সাবেক এই পর্নতারকা। তবে পরে জানা যায়, এই সানি লিওন ‘বেবি ডল’ খ্যাত বলিউডের সেই সানি লিওন নন।

এবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের ফেসিলিটি ম্যানেজারের চাকরি প্রার্থী তালিকাতে সানি লিওনের নাম। প্যানেলে কী ভাবে সানি লিওনের নাম আসলো এই প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য নিয়োগ বোর্ড।

সানির নাম রয়েছে তফসিলি উপজাতির প্রার্থীদের তালিকায়। এখানে সানির বাবার নাম দেওয়া আছে দিলীপ সানি। কোথাও দেখা যাচ্ছে পদপ্রার্থীর নাম ও তার বাবার নাম একই। আবার কোথাও বাবা ও ছেলের পদবীও বদলে গিয়েছে। তাই একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্য নিয়োগ অধিদপ্তরকে।

জানা গেলো, সানির নাম রয়েছে তফসিলি উপজাতির প্রার্থীর তালিকায় কারণ হলো সংরক্ষিতদের জন্য আবেদনের ফি-তে ছাড় থাকে। তাই কেউ ফি এড়াতে ভুয়া আইডি বানিয়ে আবেদন করেছে। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য নিয়োগ কমিটি পড়েছে নানা প্রশ্নের মুখে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর