,

উত্তর প্রদেশে বোরকা পরায় কলেজে প্রবেশে বাধা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে বোরকা পরে আসায় কলেজে ঢুকতে দেওয়া হলো না ছাত্রীদের। ফিরোজাবাদের এসআরকে কলেজের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বোরকা পড়ে কলেজে আসা নিষিদ্ধ করা হয়েছে। কারণ বোরকা কলেজ ইউনিফর্ম এর মধ্যে পড়ে না।

কলেজের অধ্যক্ষ প্রভাকর রাই বলেছেন, এটা কলেজের পুরনো নিয়ম। ইউনিফর্ম ও পরিচয়পত্রসহ কলেজে আসতে হবে। ভর্তি প্রক্রিয়া চলার সময় সব নিয়ম মানা হয় না। কিন্তু ভর্তি প্রক্রিয়া এখন শেষ হয়ে গেছে। তাই ১১ সেপ্টেম্বর থেকে কলেজ ইউনিফর্ম ও পরিচয়পত্রসহ আসতে হবে। বোরকা ইউনিফর্মের অন্তর্গত নয়।

কলেজ যে ইউনিফর্ম ঠিক করে দিয়েছে তা পড়েই আসতে হবে শিক্ষার্থীদের। ওই কলেজের এক শিক্ষার্থী বলেন, বোরকা পড়ে আসায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি। জোর করে কলেজের বাইরে বের করে দেওয়া হয়েছে। আগেও অবশ্য এই কলেজে এ ধরনের ঘটনা ঘটেছে। বোরখা পড়ে আসায় ছাত্রীদের কলেজের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

জেলা প্রশাসক চন্দ্র বিজয় সিং পুরো বিষয়টি কলেজের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। তিনি বলেন, এই ঘটনা শুনেছি। এটা পুরোপুরি কলেজের অভ্যন্তরীণ বিষয়। কিছু ছাত্রীকে কলেজের তরফ থেকে বলা হয়েছে সঠিক ইউনিফর্ম ও পরিচয়পত্র সহ প্রবেশ করার জন্য। তবে ছাত্রীদের দাবি, কলেজ কর্তৃপক্ষ বোরকা খুলে ফেলার জন্য চাপ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর