,

রোহিতের স্ত্রীর সঙ্গে কোহলির সম্পর্ক ছিল!

news-image

ক্রীড়া ডেস্ক: ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ওপেনার রোহিত শর্মার বিরোধের খবর পুরনো। সংবাদমাধ্যমে দুজনের ব্যাপারে অনেক আলোচনা চলে আসছে। এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে জানা গেছে ২০১৩ সালে রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন কোহলি।

অনেকের মতে, ভারতীয় অধিনায়কের সঙ্গে রোহিতের সম্পর্কটা বিরোধপূর্ণ। এ বিষয়ে অনেকবার সংবাদমাদ্যমের মুখোমুখি হন কোচ রবি শাস্ত্রী। তিনি দুজনের সম্পর্কের ব্যাখ্যায় বলেছেন মতবিরোধ থাকলেও তা সংঘাতপূর্ণ নয়। তবে কোহলি ও রোহিতের স্ত্রী রিতিকার আগের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছে ডেকান ক্রনিকলও এশিয়ান এজ সহ একাধিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান সহ-অধিনায়কের স্ত্রী রিতিকাকে নিয়ে ছয় বছর আগে সিনেমা দেখতে গিয়েছিলেন বর্তমান অধিনায়ক কোহলি। রোহিত ও কোহলির মধ্যে সম্পর্ক নিয়ে যখন এমনিতে নানা তিক্ততার খবরের গুঞ্জন, ঠিক তখনই এ প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। এর আগে রোহিতের সঙ্গে কোহলির সম্পর্ক নিয়ে বিরোধ উঠেছিল যে দলের অভ্যন্তরীণ বিষয়ে তারা একমত নন। বিশেষ করে এম এস ধোনিকে সাত নম্বরে ব্যাটিং করতে পাঠানো নিয়ে।

ডেকান ক্রনিকল ও এশিয়ান এজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের জিম্বাবুয়ে সফর শেষে ভারতে ফিরে ছুটি কাটাতে মুম্বাই যান কোহলি। এ সময় মুম্বাইয়ে অপরিচিত এক মেয়ের সঙ্গে সিনেমা দেখতে দেখা যায় তাকে। কোহলি এবং তার বন্ধুকে ঘিরে ধরেন ফটোগ্রাফাররা। তখনকার সেই অপরিচিত বন্ধুটি রোহিতের বর্তমান স্ত্রী রিতিকা। সে সময় রিতিকা স্পোর্টস ট্যালেন্ট ম্যানেজার ছিলেন।

ক্যামেরার সামনে দাঁড়াতে কোহলির কোনো সমস্যা না হলেও রিতিকা নিজেকে আড়াল করে রেখেছিলেন। তাদের একসঙ্গে সিনেমায় যাওয়ার ছবি তখন ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএতে প্রকাশিত হয়েছিল। ২০১৫ সালে রিতিকার সঙ্গে বিয়ে হয় রোহিতের। তবে ২০১০ সালে আইপিএলে রিতিকার সঙ্গে পরিচয় হয় কোহলির। তখন থেকে ২০১৩ সাল পর্যন্ত কোহলির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় তার।যদিও সংবাদমাধ্যম বলছে, রিতিকা কেবল বন্ধু ছিল কোহলির।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১