,

‘সারাবিশ্বে আমরা অবস্থান করে নিয়েছি’- প্রধানমন্ত্রী

news-image

বৃহস্পতিবার সংসদের চতুর্থ অধিবেশনে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এডিবির রিপোর্ট অনুযায়ী এশিয়ায় আমাদের স্থান এখন ১৩তম অর্থনীতির দেশ। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম। বিশ্বে আমরা ৩০তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। সারাবিশ্বে আমরা অবস্থান করে নিয়েছি।

পঁচাত্তরের পর বাংলাদেশের মানুষ অসহায় জীবনযাপন করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৯৬ সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন কিছু কাজ করেছি। যা মানুষের ভেতরে আস্থা তৈরি করেছে। এর আট বছর পর আবার ক্ষমতায় আসার পর এক দশকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

বাংলাদেশের উন্নতি অনেকেই পছন্দ করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে যারা জাতির পিতাকে হত্যা করেছিল, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল; তারাই চক্রান্ত করে যাচ্ছে করেই যাবে। কিন্তু এই বাংলাদেশে আজকে প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে সুন্দরভাবে বসবাস করছে। ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে হচ্ছে।

শেখ হাসিনা বলেন, আমাদের পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা দিনরাত পরিশ্রম করে সকলের নিরাপত্তা নিশ্চিত করছে। অথচ বিএনপি অগ্নিসন্ত্রাস করে ২৬ জন পুলিশকে হত্যা করেছে। পাঁচশ মানুষকে পুড়িয়ে মেরেছে। প্রত্যেকটা অনুষ্ঠান যাতে ভালোভাবে নিরাপদে হয় সেই ব্যবস্থা পুলিশ করেছে। ঈদের নামাজ থেকে শুরু করে প্রত্যেকটি অনুষ্ঠানে তারা আমাদেরকে নিরাপত্তা দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর