,

দুর্নীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন: হানিফ

news-image

দুর্নীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।সন্ধ্যায় ফেনী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ফেনীর শহরের মিজান ময়দানে এই সন্মেলন হয়।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বিভিন্ন অপকর্ম করেছে। এ কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনৈতিকভাবে তারা এখন অনেকটাই দেউলিয়া। বিএনপির এইসব বক্তব্য রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়।’

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহেমদে চৌধুরী প্রমুখ।

একেএম এনামুল হক শামীম বলেন, ‘জিয়াউর রহমান আইন বাতিল করে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, রাজাকার, আল-বদরদের জেলখানা থেকে মুক্ত করেছিলেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান একরাতে মুক্তিযুদ্ধের সব চেতনাকে ধ্বংস করে দিয়েছিলেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জিয়াউর রহমানের ধারাবাহিকতা বজায় রেখেছেন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করেছেন। সুতরাং বিএনপি নামক রাজনৈতিক দলটি এখন আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করতে পারে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা