সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসার ফি ৭ গুণ কমালো সৌদি

news-image

হজ এবং ওমরাহ যাত্রীদের জন্য ভিসা ব্যবস্থাপনা পুনর্গঠন করেছে সৌদি আরব। আগে হজ এবং ওমরাহ যাত্রীদের ভিসার ফি দুই হাজার সৌদি রিয়াল থাকলেও নতুন আইনে তা কমিয়ে মাত্র ৩০০ রিয়াল নির্ধারণ করা হয়েছে। দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটক এবং পরিবহন যাত্রীরাও ভিসা ফির এই সুবিধা পাবেন।

একই সঙ্গে একাধিকবার ওমরাহ পালনের জন্য ভিসার যে ফি পরিশোধ করতে হতো; সেটিও বাতিল করা হয়েছে। দেশটির মন্ত্রিপরিষদের এক বৈঠকে ভিসা ব্যবস্থা পুনর্গঠনের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগের আইনে দেশটিতে ওমরাহ পালনের জন্য যাত্রীদের ভিসা ফি বাবদ টানা তিন বছর ২ হাজার সৌদি রিয়াল দিতে হতো। নতুন এই আইনের ফলে সেটি আর কার্যকর থাকছে না। সম্প্রতি এ ব্যাপারে মন্ত্রিপরিষদের নেয়া সিদ্ধান্তে ভিসার ধরন ও মেয়াদকাল নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে দেশটির আরেক সংবাদমাধ্যম আলআরাবিয়া।

দেশটির ভিসা সেবার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হজ এবং ওমরাহ যাত্রীদের জন্য বেশ কিছু নতুন আইন আনা হয়েছে। নতুন আইনে লাইসেন্সকৃত কোম্পানিগুলোকে ভ্রমণ শর্ত এবং হেলথ ইন্সুরেন্স অনুস্মরণ করতে হবে। পর্যটক ও পরিবহন যাত্রীদেরও এসব আইন মেনে চলতে হবে।

নতুন এই আইনের ব্যাপারে রাজকীয় ফরমান জারি করায় সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রী ও গেস্ট সার্ভিস প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান মোহাম্মদ বেনতেন।

সৌদি প্রেস অ্যাজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, হজ ও ওমরাহ পালনের জন্য মুসলমানদের আগমনকে আরো সহজ করতে সৌদির বিচক্ষণ নেতৃত্বের আগ্রহে রাজকীয় ডিক্রিটি জারি হয়েছে।

মোহাম্মদ বেনতেন বলেন, এই আইনের মাধ্যমে সৌদিতে ক্রমবর্ধমান হজ এবং ওমরাহ যাত্রীদের গ্রহণ সক্ষমতার প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে। পবিত্র স্থাপনাগুলোতে এবং মক্কা ও মদিনায় সেবা ব্যবস্থাপনা ও বিশাল অবকাঠামো প্রকল্প উন্নয়নের মাধ্যমে এই প্রস্তুতি নেয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবের ভিশন-২০৩০ এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য পূরণ সম্ভব হবে। আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজ এবং ওমরাহ যাত্রীকে গ্রহণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সৌদি।

দেশটির হজ এবং ওমরাহ বিষয়ক সৌদি উপমন্ত্রী ডা. আব্দুল ফাত্তাহ মাশাত বলেছেন, সহজ এবং আরামদায়ক হজ ও ওমরাহ পালনে সারাবিশ্বের মুসলিমদের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সৌদি।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান