,

‘বাংলা বললেই বাংলাদেশি নয়, আরেকটা বঙ্গভঙ্গের চেষ্টা করবেন না’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে কোনো ‘এনআরসি’ হবে না। বিজেপি নেতারা সম্প্রতি বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে বলে মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দিলেন মমতা।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে হাজার হাজার মানুষকে নিয়ে পদযাত্রা ও পরে এক সমাবেশে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামে (এনআরসি থেকে) যাদের নাম বাদ পড়েছে; তাদের জন্য একটা জেল তৈরি করেছে, তাদের সব জেলে রেখে দেবে। বাংলায় আমি যতদিন বেঁচে আছি, তোমার ক্ষমতা থাকলে এনআরসি করবে। আমি মরে গেলেও আমাদের দল করতে দেবে না। আমাদের ইয়ং জেনারেশন, চারটি জেনারেশন তৈরি করে দিয়েছি, খেলা অত সহজ নয়। সুতরাং, পরিষ্কার বলে যাই, এনআরসি নিয়ে বিজেপিকে জানাই ধিক্কার!’

মমতা সভা মঞ্চ থেকে ‘এনআরসি মানছি না’ বলে স্লোগান দিলে উপস্থিত জনতা ‘মানছি না-মানছি না’ বলে তাতে গলা মেলান।

বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের এই মন্ত্রী বলেন, ‘আরেকটা বঙ্গভঙ্গ করার চেষ্টা করবেন না। আরেকটা ভারত ভাগ করার চেষ্টা করবেন না। দেশ ভাগ করার চেষ্টা করবেন না। বাংলা ভাষায় কথা বললেই যদি বাংলাদেশি বলে ঘাড়ধাক্কা দেয়া হয় তাহলে মনে রাখবেন যারা এটা করছেন, আগুন নিয়ে খেলবেন না। আমরা সবাই কিন্তু তৈরি আছি দেশকে রক্ষা করার জন্য।’

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘আসামের মতো পশ্চিমবঙ্গে এনআরসি হবে। এতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকেরা এসে রাজ্য ও দেশের সম্পদ নষ্ট করছে। তা বন্ধ করতে এনআরসি প্রয়োজন।’

এ প্রসঙ্গে মমতা পাল্টা জবাবে বলেন, ‘বলছে বাংলায় ২ কোটি মানুষের নাম বাদ যাবে! বাংলার ২ জনের গায়ে হাত দিয়ে দেখুন!’ ভাষা, ধর্মের ভিত্তিতে এনআরসি মানব না বলেও মমতা সাফ জানান। পার্সট্যুডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর