ওসি-এসআইকে কু’পিয়ে র’ক্তাক্ত করলেন ছাত্রলীগ নেতা
জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেফতার করতে গিয়ে রা’মদার আ’ঘাতে রক্তা’ক্ত হয়েছেন নবীগঞ্জ থানা পুলিশের ওসি ও এসআই।
গুরুতর অবস্থায় নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আ’হত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা শাহ সোহান আহমেদ মুসার দোকানে অভিযান চালায় পুলিশ। তাকে গ্রেফতার করতে চাইলে দোকান থেকে ধারালো একটি রামদা নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন মুসা। একই সঙ্গে রা’মদা দিয়ে এলো’পা’তাড়ি পুলিশকে কো’পাতে থাকেন তিনি।
এ সময় রা’মদার কো’পে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমার ও উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামান র’ক্তাক্ত হন। সেই সঙ্গে গুরুতর আ’হত হন দুই পুলিশ কর্মকর্তা। এ সুযোগে পালিয়ে যান ছাত্রলীগ নেতা মুসা। পরে স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে র’ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ওসি উত্তম কুমারকে সিলেটে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ছাত্রলীগ নেতা মুসা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় রা’মদা দিয়ে কু’পিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আ’হত করেন মুসা। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ওসি আরও বলেন, গুরুতর অবস্থায় উত্তম কুমারকে (ওসি-তদন্ত) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।











