,

স্কুল ফাঁকি দিয়ে পার্কে, ২০০ শিক্ষার্থী আটক

news-image

কুষ্টিয়া প্রতিনিধিঃ ক্লাস ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন পার্কে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অবস্থান করায় কুষ্টিয়ায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার জিয়া শিশু পার্ক ও রেনউইক বাঁধের পার্কে এ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন পার্কে অবাধে চলাফেরা করে। তাই জেলা পুলিশ সুপার এস এম আরাফাত এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আটক করা শিক্ষার্থীদের অভিভাবককে ডেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম জানান, মা-বাবা সন্তানদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু মা-বাবার চোখকে ফাঁকি দিয়ে তারা সময় কাটায় বিভিন্ন পার্কে। শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর