,

জেনে নিন প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফলাফলের চূড়ান্ত তারিখ

news-image

আগামী সপ্তাহের রোববার অথবা সোমবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে। যদিও ফলাফল আজ (বৃহস্পতিবার) প্রকাশ হওয়ার কথা ছিলো। সূত্রে আরো জানা গেছে, কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ফল প্রকাশের তারিখ পেছানো হয়েছে।

বৃহস্পতিবার ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ হয়েছে। আজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও হটাৎ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার বাইরে যাওয়ায় তা পিছিয়ে গেছে। কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের প্রথম দিকে এ ফলাফল প্রকাশ করা হতে পারে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর