,

প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হবে -জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। তিনি তার বক্তব্যে বলেন, জেলার ৯টি উপজেলা থেকে একটি করে দল ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি দলসহ মোট ১০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে। যারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হবে। ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর বিকালে খেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ২৪ সেপ্টেম্বর বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে এই প্রতিযোগিতা সমাপনী হবে। প্রতিযোগিতায় অন্যান্যদের সাথে জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর