,

শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

news-image

বাংলাদেশের ক্রিকেটে এখন সময়টা ভালো কাটছে না। আফগানিস্তানের মতো ক্রিকেটের নবীশ দলের কাছে টেস্টে রীতিমত নাকানি চুবানি খেয়েছে টাইগাররা। দলের মনোবলও তাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।

এই বাংলাদেশকে হারানো বেশ সহজ, এখন সাহস করে বলতে পারছে জিম্বাবুয়েও। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এমনটাই বললেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি অবশ্য বলেছেন টি-টোয়েন্টির কথা। টি-টোয়েন্টিতে দলগুলোর ব্যবধান কমে আসে বলেই বাংলাদেশকে হারানো সহজ হবে, মত বিদায়ী এই ক্রিকেটারের।

টুর্নামেন্টের ট্রফি উম্মোচন অনুষ্ঠান হয়েছে আজ। জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার দিকে প্রশ্ন উড়ে এসেছিল টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে হারানো সহজ কিনা। জবাবে মাসাকাদজার উত্তর, ‘হ্যাঁ। কেননা ম্যাচের ফরম্যাট যত ছোট হবে, দলগুলোর ব্যবধান ততই কমে আসবে। টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট, যেখানে যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে এই ফরম্যাটে বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই।’

র‌্যাংকিং কিন্তু বলছে, বাংলাদেশ যতই টি-টোয়েন্টি খারাপ খেলুক না কেন তারা জিম্বাবুয়ের থেকে অনেক এগিয়ে আছে। বাংলাদেশের অবস্থান যেখানে ১০ নাম্বারে, জিম্বাবুয়ের ১৪। আরেক প্রতিপক্ষ আফগানিস্তান অবশ্য অনেকটা এগিয়ে ৭-এ।

ত্রিদেশীয় সিরিজের দুই প্রতিপক্ষ নিয়ে মাসাকাদজা বলেন, ‘দুটি দলই খুব শক্তিশালী। আফগানিস্তান দারুণ টি-টোয়েন্টি খেলছে। আর বাংলাদেশ খেলবে ঘরের মাটিতে। আমি বলব দুটো দলই শক্তিশালী। টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদেরও সাফল্য আছে। এর আগে বাংলাদেশে আমরা বেশ ভালো টি-টোয়েন্টি খেলেছি। এখানকার কন্ডিশন সম্পর্কেও জানি। সুতরাং, আমরা পিছিয়ে থেকে শুরু করছি না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর