,

এমপি প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষুদ্ধ জাপার নেতাকর্মীরা

news-image

রংপুর ব্যুরো : জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি(জাপা)’য় চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা পদ নিয়ে প্রয়াত এরশাদ পতœী রওশন এরশাদ ও এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরের মধ্যে দৃশ্যমান সমঝোতা হলেও উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে জাতীয় পার্টির ঘাটিখ্যাত রংপুরে। বিশেষ করে রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে এমপি প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূলের নেতাকর্মীরা ।

তৃণমুলের নেতাকর্মীদের অভিযোগ, যে ব্যক্তি পার্টি অফিসে মনোনয়নপত্রই জমা দেননি এমনকি মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দেননি তাকেই মনোনয়ন দেয়া হলো।
রংপুরের স্থানীয় নেতাকর্মীরা আরোও জানান, সাদ এরশাদকে রংপুরের মানুষ চিনে না। তাকে কোন দিনই দেখেনি। তার নামও শুনেনি। জাতীয় পার্টির দুর্দিনে তার কোন ভুমিকা ছিলো না। তাছাড়া রংপুরের উন্নয়নে তার কোন অবদানই নেই। তাকে কিভাবে প্রার্থী করা হলো বিষয়টি বুঝে আসছে না। আমরা স্থানীয় ভাবে প্রার্থী দেয়ার আবেদন জানালেও কেন্দ্র তা গ্রহণ করে মনগড়া ভাবে প্রার্থী দিয়েছে। যা ঠিক করেনি। এর ফল নির্বাচনে ব্যালটের মাধ্যমে পাবে।

এব্যাপারে জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, পার্টির বর্তমান চেয়াম্যান জি এম কাদের যদি নিজের অবস্থান শক্ত করতে না পারেন, অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে দল শক্তিশালী করা তার পক্ষে কঠিন হবে। আমাকে মনোনয়ন বোর্ড সিলেক্ট করে পরে আবার সাদকে মনোনয়ন দেয়া হলো। রংপুরের তৃণমূল নেতাকর্মীরা আমাকে সমর্থন করেছেন। মনোনয়ন পরিবর্তন করে শুধু আমাকেই নয় রংপুরবাসীকেও অপমান করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর