,

আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে নাদিয়া (৭) ও নাহিদা (৫) নামে দুই সহোদরার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (১১ আগষ্ট) বিকালে উপজেলার দুর্গাপুরের খড়িয়ালা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু একই এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পিতা মো. আনোয়ার হোসেন জানান, বিকালে দাদির পিছনে পিছনে বাড়ির পাশের পুকুরে যায় নাহিদা ও নাদিয়া। দাদি পুকুরের পানিতে পারিবারিক কাজ করছিলেন। এসময় দাদির আগোচরে দুই বোন পানিতে পড়ে তলিয়ে যায়। দাদি বিষয়টি বুঝতে পারেনি। পরে দাদি বাড়িতে গেলে পরিবারের লোকজন তার কাছে নাহিদা ও নাদিয়ার বিষয়ে জানতে চাইলে দাদি তাদের দেখেননি বলে জানান। পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে স্থানীয় বাবুল মিয়া বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করতে থাকেন। পরে তিনি দুজনের মরদেহ উদ্ধার করেন।

এই বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নাল হোসেন জানান, দুই বোনের মৃত্যুর বিষয়ে আমাদের কেউ কিছু জানাননি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর