,

দু’দিনেই উঠে যাচ্ছে কোটি টাকার রাস্তার কার্পেটিং

news-image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি কলেজ মোড় থেকে কেডিএস বাজার পর্যন্ত দেড় কিলোমিটার নতুন রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র দু’দিনের মাথায় রাস্তার কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী।ঝাড়বাড়ি থেকে কেডিএস বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, মঙ্গলবার আধা কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ শেষ করেন নির্মাণাধীন ঠিকাদার মো. হাবিবুর রহমান হাবিব। রাস্তার যে অংশটুকুর কাজ শেষ হয়েছে, পিচ ঢালাইয়ের দু’দিনের মাথায় কার্পেটিং উঠে গেছে।স্থানীয়দের অভিযোগ, মূলত নিম্নমানের ইট ব্যবহারের ফলেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।

কেডিএস বাজার মোড় এলাকার আবদুল সাত্তার বলেন, ‘এই রাস্তা তৈরিতে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। ইটের খোয়াগুলি ভালোভাবে দেওয়া হয়নি। এলাকার লোকজন বিষয়টি জানলেও প্রতিবাদ করার সাহস পায়নি।’

কেডিএস বাজার এলাকার ভ্যান চালক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি এই রাস্তা দিয়ে সবসময় ভ্যান নিয়ে যাতায়াত করি। রাস্তা তৈরি করার জন্য যে মালামাল ব্যবহার করা হয়েছে তা খুবই নিম্নমানের। এজন্য হাত দিয়েই রাস্তার কার্পেটিং ওঠানো যাচ্ছে।’

তবে অভিযোগ অস্বীকার করে রাস্তার কাজ পাওয়া ঠিকাদার মো. হাবিবুর রহমান হাবিব  বলেন, ‘বিটুমিন হিট দিয়ে কার্পেটিং করা হয়েছে। বিটুমিন যত রোদ পাবে তত রাস্তার নিচে গিয়ে শক্ত হবে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘অনেকে না বুঝেই এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে।’এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেন বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারকে রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন গিয়ে দেখি রাস্তার কাজ খুবই নিম্নমানের হচ্ছে। রাস্তার কার্পেটিং লোকজন হাত দিয়েই তুলে ফেলছে। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে রাস্তা তৈরির কাজ আপাতত বন্ধের নির্দেশনা দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর