মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান ছি’নতাইয়ের ঘটনায় সিমলাকে পুলিশের সাড়ে ৩ ঘণ্টা জেরা

news-image

এ বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বিমান ছি’নতাইয়ের ঘটনায় ‘নিহত হয়েছেন চিত্রনায়িকা সিমলার স্বামী পলাশ। এ ঘটনায় দীর্ঘদিন ধরেই পুলিশ সিমলাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল। কিন্তু সিমলা দেশের বাইরে থাকায় তাকে পুলিশ কোনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি এত দিন।

এদিকে গত ২৫ আগস্ট দেশে ফিরেছেন সিমলা। পুলিশের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। সিমলাকে জেরা করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাজেশ বড়ুয়া।

জিজ্ঞাসাবাদ শেষে কার্যালয় থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে সিমলা বলেন, ‘পলাশ কেন বিমান ছি’নতাইয়ের চেষ্টা করতে গেছেন, তা আমি বলতে পারব না। এই ঘটনার অনেক আগেই আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। বিয়ের পর মনে হয়েছিল ওর মানসিক সমস্যা আছে। তাই তিক্ত হয়ে ডিভোর্স দিই।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ মাঝ আকাশে ছি’নতাইয়ের চেষ্টা হয়। প্রায় দুই ঘণ্টা টান টান উত্তেজনার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কমান্ডো অভিযানে নি’হত হন ‘পি’স্তলধারী’ এক যুবক। পরে জানা যায়, ওই যুবকের দ্বিতীয় স্ত্রী ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সামসুন নাহার সিমলা। ওই ঘটনায় পলাশসহ কয়েকজনকে আ’সামি করে চট্টগ্রামের পতেঙ্গা থানায় ২৫ ফেব্রুয়ারি মামলা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স’ন্ত্রাসবিরোধী আইনের ১৩ ও ৬ (১) ধারা এবং বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইনের ১১ (২) ও ১৩ (২) ধারায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক