,

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের সিহাব

news-image

সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের খুদে হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ। প্রতিযোগিতায় ১০৩টি দেশ অংশগ্রহণ করেছিলো।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’র ৪১তম আসর শুরু হয় গত ৭ সেপ্টেম্বর আর শেষ হয় ১১ সেপ্টেম্বর।

প্রতিযোগিতায় সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে তার ভাই ও মক্কা মুকাররমার গভর্নর আমির খালিদ আল-ফায়সাল পুরস্কার বিতরণ করেন। তিনি বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার হিসেবে নগদ অর্থ-পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদির ধর্ম, দাওয়াহ ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ।প্রতিযোগিতায় সনদের পাশাপাশি পুরস্কার হিসেবে শিহাব উল্লাহকে ৫০ হাজার সৌদি রিয়ালের চেক প্রদান করা হয়।

১০ বছর বয়সী শিহাব উল্লাহ রাজধানী যাত্রাবাড়ীর ক্বারি নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র। ৭ বছর বয়স থেকে কোরআন হেফজ করা শুরু করে সে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়ায়। তার বাবার নাম নেয়ামতুল্লাহ মাহবুব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর