,

নরওয়ের প্রিন্সের সঙ্গে হ্যান্ডশেক না করে আলোচনায় ৩ মুসলিম নারী

news-image

নরওয়ের প্রিন্স হাকন ম্যাগনাসের সঙ্গে হ্যান্ডশেক না করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিন মুসলিম নারী। সম্প্রতি নরওয়ের বারেম শহরের আল-নূর ইসলামিক সেন্টার পরিদর্শনে এলে যুবরাজের সঙ্গে হাত মেলাতে ওই তিন মুসলিম নারী অপারগতা প্রকাশ করেন।

গত ১০ আগস্ট নরওয়ের রাজধানী অসলো থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটিতে মুসল্লিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে বন্দুকধারীরা। সেসময় উগ্র জাতীয়তাবাদীদের গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছিলেন।

এমন পেক্ষাপটে বারেম শহরের আল-নূর ইসলামিক সেন্টার পরিদর্শন আসেন নরওয়েজিয় যুবরাজ হাকন ম্যাগনাস। এসময় স্থানীয় মুসলিমদের সঙ্গে কথা বলেন তিনি। মসজিদটি পরিদর্শনকালে উপস্থিত মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে করমর্দনও করেন প্রিন্স। তবে তিন মুসলিম নারী এ সময় তার সঙ্গে হাত মিলাতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে প্রিন্সের সঙ্গে এমন আকস্মিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে আল-নূর ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ।আল-নূর মসজিদের ইনফরমেশন অফিসার ওয়াহিদ আহমদ জানান, প্রিন্সের আগমনের সময় এমন পরিস্থিতির বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। একারণে, আমরা প্রিন্সের কাছে দুঃখ প্রকাশ করছি।

ওয়াহিদ আহমদ জানান, প্রিন্স আসার আগে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। হ্যান্ডশেকের বিষয়টি আমাদের চিন্তায় ছিল না,তাই এ নিয়ে আমরা আলোচনা করিনি। যদি আমরা আগে জানতাম নারীরা তার সঙ্গে হ্যান্ডশেক করবেন না, তাহলে আমরা আগেই প্রিন্সকে বিষয়টি অবহিত করতে পারতাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর