,

এবার বৃষ্টি কাঁদাল আফগানিস্তানকে, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের ক্রিকেটে এখন সুদিন। গত সপ্তাহেই টেস্টে ঘরের মাঠের বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন রশিদ খানরা, ম্যাচটি কয়েকবার বৃষ্টি বাধায় পড়ার পরও। তবে বড়রা হাসলেও এবার কাঁদতে হলো ছোটদের।

শ্রীলঙ্কার মোরাতোয়ায় যুব এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে এই আফগানদের পেছনে ফেলেই ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক টুইটে দুই দলের ফাইনালে ওঠার বিষয়টি নিশ্চিত করেছে।

আফগানিস্তান অবশ্য হারেনি। বৃষ্টির কারণে তাদের কপাল পুড়েছে। একই অবস্থা স্বাগতিক শ্রীলঙ্কারও। কলম্বোয় তাদের সেমিফাইনাল ছিল ভারতের বিপক্ষে। ওই ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ আর ভারত দুই দলই ফাইনালে উঠেছে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন থাকার কারণে। রিজার্ভ ডে না থাকায় পয়েন্টে এগিয়ে থাকার পুরো সুবিধা পেয়েছে দুই দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর