,

চাঁদা না পেয়ে যুবলীগ নেতাকে কো’পাল ছাত্রলীগ নেতা

news-image

জেলা প্রতিনিধি-লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদা না পেয়ে ইয়াসির আরাফাত রাজু নামের এক যুবলীগ নেতাকে কু’পিয়ে ও পি’টিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বি’রুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী রাজু বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (কমলনগর অঞ্চল) আদালতে একটি এজাহার দায়ের করেছেন। এতে সাবেক ছাত্রলীগ নেতা মো. জিহাদসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাদীর আইনজীবী আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক পলাশ বর্ধন এজাহারটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা (এফআইআর) নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইয়াসির আরাফাত রাজুর ঠিকাদারী প্রতিষ্ঠান আফিফ ট্রেডার্স দেশের বিভিন্ন স্থান থেকে পাথর কেনে। এজন্য খুলনার ‘মায়ের আদর’ নামের একটি জাহাজে ব্যবহার করেন তিনি। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিহাদ ও তার অনুসারীরা রাজুর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে- ব্যবসা করতে হলে তাদেরকে টাকা দিতে হবে। চাঁদা না পেলে রাজুকে হত্যা করে লাশ মেঘনা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়। কিন্তু রাজু তাদেরকে টাকা না দেয়ায় গত ৬ সেপ্টেম্বর রাত ১২টার দিকে উপজেলার মাতাব্বরহাট মেঘনা নদী এলাকায় অভিযুক্তরা তার জাহাজ আটকে রাখে। পরে রাজুর কাছ থেকে অভিযুক্তরা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

একই দিন রাত ১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জিহাদ ও তার লোকজন মাতাব্বরহাটের রাজুর ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে রাজুকে এলোপাতাড়ি কু’পিয়ে ও পি’টিয়ে জ’খম করে। এতে তার মাথায় ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জ’খম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর