,

সৌদিতে গৃহকর্মী হিসেবে গিয়ে দেশে ফিরলেন পঙ্গু হয়ে

news-image

সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আরো ১৮ নারী। যারা ভাগ্য বদলাতে গৃহকর্মী হিসেবে দেশটিতে গিয়েছিলেন। অথচ তাদের একজনকে দেশে ফিরতে হয়েছে পঙ্গু হয়ে। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে আমিরাত এয়ারওয়েজ ই কে- ৫৮২ ফ্লাইটে তারা দেশে ফেরেন বলেন নিশ্চিত করেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।

তিনি জানান, ব্র্যাকের হিসেবে গত ৯ মাসে ৮৫০ জন নারী সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন।বৃহস্পতিবার ফিরে আসা নারীদের মধ্যে ঢাকার একজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন, লালমনিরহাটের একজন, নাটোরের একজন, বরিশালের একজন, সিলেটের একজন, মৌলভীবাজারের একজন ও গাজীপুরের একজন।

সৌদি ফেরত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক নির্যাতিতা নারী জানান, মাত্র ছয় মাস আগে তিনি গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, তাকে পঙ্গু হয়ে দেশে ফিরতে হলো।

সূত্র জানায়, এসব নারী কর্মী নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর