,

কাপড়ের রঙ দিয়ে খাবার তৈরি, স্টার কাবাব-ঘরোয়া ম্যানেজারকে কারাদণ্ড

news-image

স্টার কাবাব ধানমন্ডি শাখার ম্যানেজার মনিরুল ইসলামকে পাঁচদিনের এবং ঘরোয়া রেস্টুরেন্টের ম্যানেজার গোলাম রাব্বানিকে দুদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাবারে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ ও পোড়া তেল ব্যবহার এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তাদের এ দণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্ত নূর চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ধানমন্ডি এলাকার স্টার কাবাব এবং ঘরোয়া রেস্টুরেন্টে মানবদেহের জন্য ক্ষতিকর পোড়া তেল, কাপড়ে ব্যবহারযোগ্য রঙের ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং কাঁচা ও রান্না করা মাংস ফ্রিজে একসঙ্গে রাখার কারণে সিটি কর্পোরেশন আইনের ১৮৬ ধারা অনুযায়ী তাদের এ শাস্তি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর