সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য মন্ত্রণালয়ের ২৫ জন কর্মকর্তাকে নিয়ে উল্টে গেল বাস

news-image

খুলনার রূপসা সেতুর টোলপ্লাজার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে সরকারি কর্মকর্তাবাহী গ্রীন লাইনের একটি বাস। এতে পাঁচজন আহত হয়েছেন। বাসটিতে তথ্য মন্ত্রণালয়ের ২৫ জন কর্মকর্তা ছিলেন। তারা প্রশিক্ষণের জন্য খুলনায় আসছিলেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, বাসের চালক চোখে ঘুম নিয়েই গাড়ি চালাচ্ছিলেন। তবে রাতভর বৃষ্টিতে রাস্তা একটু পিচ্ছিল ছিল বলে জানান টোলপ্লাজায় কর্মরতরা।

সূত্র জানায়, গ্রীন লাইনের বাসটি বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে ২৫ জন কর্মকর্তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দ্রুতগতির বাসটি (ঢাকা মেট্রো ব-০৬৮০) খুলনার রূপসা সেতুর পশ্চিম দিকের একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

দুর্ঘটনা কবলিত বাসে থাকা সহকারী তথ্য কর্মকর্তা ফেরদৌস বলেন, তথ্য মন্ত্রণালয়ের তিনটি অধিদফতরের ১০ম গ্রেডের কর্মকর্তাদের ৯ সপ্তাহ বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে তিনদিনের সফরে খুলনায় আসছিলেন তারা। ভোরে রূপসা সেতু পার হয়ে বাসের চালক দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। গাড়ি থামাতে না পেরে চালক রাস্তার মাঝে থাকা ডিভাইডারে উঠিয়ে দেয়। এতে বাসটি উল্টে যায়। বড় ধরনের কোনো ঘটনা না থাকলেও চার কর্মকর্তা কিছুটা আহত হয়েছেন। এছাড়া বাসের হেলপারও আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, গণযোগাযোগ অধিদফতরের ১৪ জন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউশনের ৯ জন ও তথ্য অধিদফতরের ২ জনকে নিয়ে বাসটি ঢাকা থেকে খুলনায় আসছিল।

রূপসা সেতুতে টোল আদায়কারী সিস্টেম প্রকৌশলী তৌফিক আহমেদ রনি বলেন, সেতুর টোল আদায়কারীরা আমাকে জানিয়েছেন গ্রীন লাইন পরিবহনের বাসটির চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে রূপসা সেতু পার হয়ে দ্রুতগামী বাসটি একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়ির আঘাতে ডিভাইডার ৩০০ গজ দূরে সরে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক