,

আগামীকাল দেখা দেবে ক্ষুদ্রতম চাঁদ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ১৩ বছর পর দেখা মিলবে ক্ষুদ্রতম চাঁদের। এর আগে দেখা গিয়েছিল ২০০৬ সালের জানুয়ারি মাসে। শুক্রবার পূর্ণিমার রাতেই চাঁদকে সব থেকে ছোট দেখাবে। বিজ্ঞানীদের মতে, মাইক্রো মুনের ক্ষেত্রে চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখায়।

উপবৃত্তাকার কক্ষপথের জন্য চাঁদ কখনও পৃথিবীর সামনে আসে, কখনও দূরে চলে যায়। সে অনুযায়ী, শুক্রবার ১৩ সেপ্টেম্বর চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দুই লাখ ৫১ হাজার ৬৫৫ মাইল হলেই মাইক্রো ধরা হয়। কিন্তু এবার তার থেকেও ৮১৬ মাইল দূরে থাকবে চাঁদ। আর সুপার মুনের ক্ষেত্রে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হয় দুই হাজার ৩৯ মাইল বা তার চেয়ে কম।

কলকাতায় পজিশনাল অ্যাস্ট্রনমি সেন্টারের পরিচালক সঞ্জীব সেন জানিয়েছেন, এবার পূর্ণিমা শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩৬ মিনিটে। আর পূর্ণিমা শেষ হবে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩ মিনিটে। ফলে এই সময়ের মধ্যে চাঁদকে সব থেকে ছোট দেখাবে। ১৩ বছর পর চাঁদকে এতটা ছোট রূপে দেখতে চাইলে শুক্রবার সন্ধ্যা থেকেই আকাশের দিকে নজর রাখতে হবে।

তবে মাইক্রো মুন দেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে মেঘলা আকাশ। কারণ শুক্রবারও আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে থাকতে পারে বৃষ্টি। তাই ১৩ বছর পর এই মাইক্রো মুন দেখার সুযোগ পাওয়ার সম্ভাবনাও খুব কম। সেক্ষেত্রে এবার দেখা না গেলে পরের বার মাইক্রো মুন দেখতে গেলে অপেক্ষা করতে হবে ২০৩৩ সালের মে মাস পর্যন্ত। সে সময় চাঁদ আবার পৃথিবী থেকে সব থেকে দূরে চলে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর