,

লুঙ্গি পরে ট্রাক চালালে ২০০০ টাকা জরিমানা!

news-image

লুঙ্গি শুধু বাঙালির পোশাকই নয়, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও দেশটির আরও অনেক রাজ্যে এর চল রয়েছে। যারা লুঙ্গি পরে অভ্যস্ত তারা এটিকে সবচেয়ে আরামদায়ক পোশাক হিসেবে মনে করেন। আর সাধের এ লুঙ্গির ওপরই নেমে এল জরিমানার খড়গ।

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার গত জুলাই মাসে মোটরযান সংশোধনী বিল পাস করেছে। পশ্চিমবঙ্গে না হলেও ১ সেপ্টেম্বর থেকে অনেক রাজ্যেই তা কার্যকর করা হয়েছে। এ আইনে সড়কে আইন ভাঙার অপরাধে ২৩ হাজার থেকে প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখেছে সরকার।

মোটরযান আইনে একধাপ এগিয়ে রয়েছে ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যটির সরকার সংশোধিত মোটরযান আইনে থাকা পোশাক বিধি কার্যকর করছে। সংশোধিত এ আইন অনুযায়ী, লুঙ্গি পরে কেউ ট্রাক চালালে তাকে ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। আর এ আইন অনুযায়ী, যদি কেউ একই সঙ্গে লুঙ্গি আর গেঞ্জি পরে ট্রাক চালাতে গিয়ে ধরা পড়ে তাকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে তার।

নতুন আইনে উত্তরপ্রদেশে এখন ট্রাক চালাতে হলে চালকদের শার্ট বা টি-শার্ট আর ফুল প্যান্ট বা ট্রাউজার পরতে হবে। শুধু তাই নয়, গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই জুতা পরতে হবে।

লক্ষনৌ ট্রাফিক দপ্তরের এএসপি পূর্ণেন্দু সিং জানান, বর্তমানে মোটরযান আইন-২০১৯ এর ১৭৯ ধারা অনুযায়ী, ড্রেস কোড না মানলে তার জন্য ২ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর