,

আন্দোলনে ব্যর্থ হলে ষড়যন্ত্রের পথে যাবেন না, ফখরুলকে কাদের

news-image

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থ হলে ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি এ আহ্বান জানান।

এর আগে রাজধানীর সেতুভবনে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সঙ্গে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী।

পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন যদি শান্তিপূর্ণভাবে তারা (বিএনপি) করেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলবো, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না-এটাই আপনাদের কাছে আশা করি।’ এ সময় খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর