,

চার শিশুকে ধ’র্ষনের লোমহর্ষক বর্ণনা দিলেন ধ’র্ষক নিজেই

news-image

বগুড়ার ধুনটে প্রাথমিক স্কুল পড়ুয়া চার শিশুকে ধ’র্ষন চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৫২) নামের এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বিকার করে সে। লম্পট জয়নাল মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের মৃত ফজর আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপালপুর খাদুলী গ্রামের ৫২ বছর বয়সী ভ্যান চালক জয়নাল আবেদীন গত শুক্রবার বাদ জোহর ৮ বছর বয়সি প্রতিবেশি দুই নাতনীকে জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধ’র্ষনের চেষ্টা চালায়। ওই দুই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।এছাড়া চানাচুর খাওয়ানোর কথা বলে গত রোববার দুপুর ১ টায় জয়নাল আবেদীন ৬ বছর বয়সি আরো দুই শিশুকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে ধ’র্ষন চেষ্টা করে। ওই দুই শিশুও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে জয়নাল আবেদীনের প্রতিবেশী ভাগ্নি। তার পাশবিক নি’র্যাতনে শিশুরা অসুস্থ্য হলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।

এক পর্যায়ে তারা শিশুদের সাথে কথা বলে জয়নাল আবেদীনের ধ’র্ষন চেষ্টার ঘটনা জানতে পারেন। পরে এ ঘটনায় অভিভাবকরা ধুনট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার সকালে মথুরাপুর বাজার এলাকা থেকে পুলিশ জয়নাল আবেদীনকে আটকের পর বুধবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে দোষ স্বিকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় জয়নাল।

এদিকে এই লোমহর্ষক ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। লম্পট জয়নালের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুদের অভিভাবক ও এলাকাবাসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর